ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবরে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা পাকিস্তানের। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।
এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। ঐ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘বিশ্বকাপের পরপরই পাকিস্তানের বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সফরে সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’
ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলো পাকিস্তান।
টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। একমাত্র টি-টুয়েন্টিও জিতেছিলো টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat