ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৯ জুন ৩৬ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ২০ জন কম মারা গেছেন। গতকাল ৫৮ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২০ ও নারী ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে। 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে, খুলনা বিভাগে ৫ জন, সিলেট ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৮৭৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৩২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। গতকাল ছিল ৮ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন।  
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat