ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে নগরীর ঐতিহ্যবাহী জেনারেল হাসপাতালের বহুতল ভবন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠার প্রায় শত বছর পর বরিশাল জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা হাসপাতালে পরিনত হচ্ছে। ভবন নির্মাণের দরপত্র আহবান করেছে গণপূর্ত বিভাগ। আগামী ১৬ সেপ্টেম্বর এই উন্মুক্ত দরপত্র খুলবে বরিশাল গণপূর্ত বিভাগ। ১৯১২ সালে ২০ শয্যার জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। গত ৯০ দশকে ৮০ শয্যায় উন্নীত করা হয় জেনারেল হাসপাতাল। সব শেষ ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড নিয়ে ১০০ শয্যায় উন্নীত হয় বরিশাল জেনারেল হাসপাতাল। কিন্তু দিন-দিন রোগীর চাপ বেড়ে যাওয়ায় জেনালের হাসপাতালের পরিসর বাড়ানোর দাবি ওঠে সর্বমহলে।  
এবিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, ১০০ শয্যার জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করতে মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগে দির্ঘদিন ধরে চিঠি চালাচালি করা হয়। ২০১৮ সালে অপারেশন প্লান পাঠানোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রনালয় জেনালের হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করেছেন।
সেই লক্ষ্যে নগরীর প্রাণ কেন্দ্র অমৃত লাল দে (হাসপাতাল রোড) সড়কে একটি ১২ তলা বহুতল ভবন নির্মিত হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে ২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ২৫০ শয্যা হাসপাতালের জন্য অবকাঠামো নির্মাণের পাশাপাশি ধাপে ধাপে চিকিৎসক, নার্স এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হবে।
এব্যপারে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা বলেন, জেনারেল হাসপাতালে ১২ তলা ভবন অনুমোদন হয়েছে। প্রথম পর্যায়ে হবে দুই তলা ভবন। পরে ভবনটি পর্যায়ক্রমে ১২ তলা বহুতল ভবন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat