ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, বর্তমান সরকারের গৃহীত ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। 
আজ রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উপলক্ষে  আয়োজিত ‘মানবসম্পদ উন্নয়নে সাক্ষরতার ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান বিশ্ব বদলে যাওয়ার নিয়মক শক্তি তথ্যপ্রযুক্তি। এ লক্ষ্যে পৌঁছাতে দেশের জনগোষ্ঠীর একটি অংশকে সাক্ষরতা শিক্ষার পাশাপাশি  আইসিটি ভিত্তিক সেবা ও প্রি-ভোকেশনাল প্রশিক্ষণ দিতে হবে। আমরা তাদের কথা বিবেচনা করে  ‘জীবনব্যাপী শিক্ষা’ কর্মসূচি নামক স্থায়ী কার্যক্রম গ্রহণ করেছি।তিনি বলেন, এই  কর্মসূচির আওতায় তাদের  উন্নত প্রযুক্তি দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং প্রচুর রেমিট্যান্স  অর্জন করে দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করবে।  গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত, মো. আবু বকর সিদ্দিক, মো. রুহুল আমিন ও মো. মোশাররফ হোসেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মোঃ আতাউর রহমান সভায় সভাপতিত্ব করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat