ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৯-০২
  • ৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকমাস হলো গুঞ্জন ছিলো- বিয়ে করছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এবার সেই গুঞ্জন সত্যি হলো। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বেঁধেছেন ঘর তিনি। গত আগস্ট মাসেই অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। তবে তারিখ স্পষ্ট করেননি এই শিল্পী।
ন্যানসি বলেন, ‘বিয়ের তারিখটা এই মুহূর্তে জানাচ্ছি না। ঘরোয়া আয়োজনেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ৫-৬ জন। যেহেতু শোকের মাস আগস্ট। তাই সে মাসে বিয়ের পরিকল্পনা ছিল না। আমার বাবা-মা নেই, অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় জাঁকজমক ছাড়াই বিয়ে করেছি।’
মূলত করোনা ভাইরাসের কারণেই বড় আয়োজন করতে পারেননি বলে জানিয়েছেন ন্যানসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন।
এর আগে গত সোমবার বাগদানের ছবি পোস্ট করেন ন্যানসি। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমি হাজার কথার মালা গেঁথে, চেয়ে আছি শুধু তোমারই পথে, জানি আমার কাছেই তুমি, এখনই আসছো। তুমি তো এখন আমারই কথা ভাবছো।’
জানা যায়, গান করতে গিয়ে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় ঘটে। এরপর সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে। যা এক সময় প্রেমে গড়ায়। সেই প্রেমকেই তারা পরিণতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat