ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পেরুতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পাহাড়ি খাড়া  রাস্তা থেকে বাসটি ছিটকে নিচে পড়ে গেলে এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। বিগত চার দিনের মধ্যে এটি হচ্ছে দেশটির তৃতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কারাতারা সেন্ট্রাল সড়কের সরু অংশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কমান্ডার কেসার কার্ভান্তেস বলেন, ‘ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন।’
পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে ও তিন বছর বয়সের এক কন্যা শিশু রয়েছে।
বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।
টুইটার বার্তায় পুলিশ বিভাগ জানায়, সম্ভাব্য জীবিত এবং মৃতদের উদ্ধারে  অনুসন্ধান ও অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat