ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। 
দীর্ঘ প্রতিক্ষার বুধবার থেকে পুরোদমে এই সেবা পাচ্ছে হাসপাতালের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্তরা। এই সিস্টেমের ফলে একসাথে ২৫০ জন ব্যক্তিকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সে সাথে দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাই ফ্লো ন্যাজলের মাধ্যমে অক্সিজেন সেবা। 
সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেল। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে। 
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ হাজার ৬১৭। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৪ জনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat