ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ, জেলার ২৫০ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট নিরসনে এগিয়ে এসেছে এনজিও সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে ওই হাসপাতালের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশার পক্ষ থেকে ২০টি সিলিন্ডার জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে হস্তান্তর করা হয়।
সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা এর ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এর তত্বাবধায়কের প্রতিনিধি ডা. শর্মিষ্ঠা, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান করোনাকালে অক্সিজেন সিলিন্ডার প্রদানের উদ্যোগ গ্রহণের জন্য আশা এবং দ্রুত সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য স্পেকট্রা অক্সিজেন লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি প্রত্যাশা করেন এই সিলিন্ডারগুলো বিদ্যমান করোনা মহামারীতে রোগীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat