ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভায় করোনায় কর্মহীন সহস্রাধিক শ্রমিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা।
শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা বলেন, প্রধানমন্ত্রী যে কোনো মাধ্যমে আপনাদের দুঃখ-দুদর্শার কথা জানতে পারেন। আর তখনই এসব সহায়তা প্রদান করেন। মেয়র মহোদয়ের চেষ্ঠায় আজকের এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। 
তিনি বলেন, করোনার এই সময়ে কারো কোনো খাদ্য সহায়তার প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে ফোন দিবেন। তাহলেই আমরা তার বাড়িতে খাবার পৌছে দিবো।   
মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতার কারণে আজকে পৌরসভায় অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা সম্ভব হচ্ছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান। 
এসময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন, মোজাম্মেল হক, নারী কাউন্সিলর শামসুন্নাহার প্রমুখ। প্রতিজনকে ১০ কেজি চাল ও তিন কেজি আলুর প্যাকেট দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat