ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-০২
  • ১০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেল্টা ধরণের করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র লকডাউনে ফিরে যাবে না। দেশটির শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি রোববার এ কথা বলেছেন। 
সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা। এবিসি’র ‘দিস উইক’কে তিনি বলেছেন, যথেষ্ট লোককে টিকা দেয়ায় গত শীতের তীব্র সংক্রমণের পুনরাবৃত্তি এবার হবে না। ডেল্টার সংক্রমণ বাড়ায় বাইডেন চলতি সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত কিছু বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে।কিন্তু ফাউচি বলছেন, আমি মনে করছি না যে আমরা আবারও লকডাউনে যাচ্ছি।এদিকে তীব্র সংক্রামক ডেল্টা ধরণের কারণে চীন ও অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশই নতুন করে লকডউন জারি করেছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি সপ্তাহে বলেছে, যারা টিকার পুরো ডোজ গ্রহণ করেছেন তাদেরকেও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ইনডোরেও মাস্ক পরতে হবে। তবে মাস্কের এ পরিবর্তিত নীতির কারণে টিকা নিয়ে  আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশংকার প্রেক্ষিতে ফাউচি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, টিকা নেয়া লোকজনের করোনার ঝুঁকি কম। তবে সংক্রমিত হলেও তাদের মৃত্যু কিংবা হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। টিকা যারা  নেয়নি তাদের মধ্যেই আমরা সংক্রমণ ছড়াতে দেখছি বলে ফাউচি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat