ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পর্নোগ্রাফি মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ কুন্দ্রা। এই মামলায় বারবার উঠে আসছে শিল্পা শেট্টি নাম। তাকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যা প্রতিবেদন এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য আদালতের শরণাপন্ন হন এই অভিনেত্রী। সংবাদমাধ্যমের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মানহানির মামলা করেছেন অভিনেত্রী শিল্পা। শুক্রবার মুম্বাই হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। যেখানে রীতিমত আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল শিল্পাকে।
শুক্রবার মুম্বাই হাইকোর্টের বিচারপতি গৌতম এস প্যাটেলের এজলাসে শিল্পার দায়ের করা মানহানির মামলার শুনানি হয়। এদিন শিল্পার আইনজীবীর কাছে আদালত জানতে চায়, পুলিশের দেওয়া তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তা কীভাবে মানহানিকর হতে পারে? আদালত জানিয়ে দেয়, অপরাধ দমন শাখা কিংবা পুলিশের দেওয়া তথ্য কখনওই মানহানিকর বলে বিবেচনা করা যায় না।
তবে এদিন আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, সংবাদপত্রের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। হতে হবে। বাকস্বাধীনতার পথ সংকুচিতভাবে তৈরি করা হতে পারে তবে গোপনীয়তার অধিকার সংবিধানসিদ্ধ এবং মৌলিক অধিকার। কোনও ব্যক্তি পাবলিক ফিগার হওয়ার অর্থ এই নয় যে তাঁর কোনও গোপনীয়তা থাকতে পারে না। মাথায় রাখতে হবে শিল্পা শেট্টি দুই নাবালক সন্তানের মা।
এই মামলার পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
পর্নোগ্রাফি মামলায় কিছু সংবাদমাধ্যমের তরফে তার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এমন দাবি করে অবিলম্বে সমস্ত প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট মুছে ফেলার দাবি জানিয়েছেন শিল্পা। সঙ্গে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ২৫ কোটি টাকা দাবি করেছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat