ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
গতকাল ২৬ জুলাই সোমবার রাতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠানো ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট দেয়া হয়।
এই জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কভিড-১৯ জনিত অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে এই অ্যাসাইনমেন্ট ২০২১ সালের এইচএসসি’র সকল পরীক্ষার্থীদের পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে কভিড-১৯ জনিত সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ,খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) অ্যাসাইমেন্ট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক ৩টি আবশ্যিক বিষয়ের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার প্রয়োজন নেই। এছাড়া সংগীত শাখার শিক্ষার্থীকে ১ম, ৪র্থ, ৭ম, ৯ম ও ১৩ম সপ্তাহে ৩টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat