ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৯৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘যারা আমাদের কষ্ট দেয়, তাদের দিকে আমরা রাগ করে তাকাই। আমরা হতাশ হই। দুর্ভাগ্য সহ্য করি। আমরা ভয় পাই হয়তো এই ভেবে যে আমাদের চাকরি চলে যাবে, কোনও রোগ হবে বা কোনও প্রিয় মানুষের মৃত্যুযন্ত্রণা সহ্য করতে হবে। আমাদের এই মুহূর্তে বাঁচতে হবে। কী হয়ে গিয়েছে বা হতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই।’
স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের চার দিন পর শিল্পার প্রথম ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল আমেরিকান লেখক জেমস থার্বারের লেখা এই বাক্যগুলি। মুখে কোনও কথা না বলেও বর্তমানে নিজের অবস্থান যেন স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। বুঝিয়ে দিলেন, যা ঘটে গিয়েছে বা যা ঘটতে চলেছে, তা নিয়ে ভেবে ভেঙে পড়তে রাজি নন তিনি। এই মুহূর্তে বেঁচে থাকাটাই যেন তাঁর কাছে আশীর্বাদস্বরূপ। সে কথা আরও স্পষ্ট হয়, শিল্পার স্টোরির শেষ ভাগে চোখ রাখলে। সেখানে লেখা, ‘একটা দীর্ঘ শ্বাস নিই। আমি ভাগ্যবান, আমি বেঁচে আছি। অতীতে প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ভবিষ্যতেও হব। কিন্তু এই মুহূর্তে আমি যে ভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তা থেকে কেউ আমায় সরিয়ে আনতে পারবে না।’
স্বামী আপাতত হাজতবাসে। চারদিকে নিন্দার ঝড়। অভিযোগের আঙুল উঠেছিল শিল্পার দিকেও। জীবনের এই মোড় ঘোরানো পরিস্থিতেই মুক্তি পাচ্ছে শিল্পার ছবি ‘হাঙ্গামা ২’। অজস্র বিতর্কেও মাঝেও পুরোপুরি পাল্টে যায়নি অভিনেত্রীর পেশাগত জীবনের গতিপথ।
পর্ন-কাণ্ডে রাজ গ্রেফতার হওয়ার পরেই সন্দেহের অভিমুখ ঘুরে গিয়েছিল শিল্পার দিকে। প্রশ্ন উঠেছিল, স্বামীর ব্যবসার সঙ্গে কি জড়িত ছিলেন শিল্পাও? আর যদি তা নাও থাকেন, তিনি কি রাজের এই ক্রিয়াকলাপ সম্পর্কে কিছুই জানতেন না? যদি জেনে থাকেন, তা হলে আটকাননি কেন?
তদন্তে নেমে এখনও শিল্পার বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্যও আপাতত ডেকে পাঠানো হয়নি অভিনেত্রীকে। রাজের গ্রেফতারের পর মা এবং বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন তিনি। বন্ধ রেখেছেন রিয়্যালিটি শোয়ের শ্যুটও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat