ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন সামরিক বিমান ভেনিজুয়েলার আকাশসীমা লংঘন করেছে। দেশটি শুক্রবার এ দাবি করে একে ভয়াবহ উস্কানি হিসেবে উল্লেখ করেছে। একইসঙ্গে ভেনিজুয়েলা এ ধরণের যে কোন আগ্রাসীমূলক তৎপরতার কড়া জবাব দেয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে। 
ভেনিজুয়েলার ক্যারিবীয় উপকূলের কাছে কলম্বিয়া ও মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণে অংশ নেয়ার প্রেক্ষিতে এ ঘটনা ঘটেছে। 
ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সি-১৭ ধরনের একটি ভারি সামরিক যান বৃহস্পতিবার দেশটির আকাশসীমায় তিন মিনিটের জন্য ঢুকে পড়ে। এ সময় এটি প্রায় ১৪ নটিক্যাল মাইল পাড়ি দেয়। 
এতে আরো বলা হয়, ভয়াবহ উস্কানিমূলক এই কান্ডটি কলম্বিয়া ও মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষণের সময় ঘটেছে। 
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক থাকা এবং আগ্রাসীমূলক যে কোন কর্মকান্ডের কড়া জবাব দেয়ার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 
যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার সাথে ভেনিজুয়েলার কূটনৈতিক সম্পর্ক নেই। কলম্বিয়ার সাথে ভেনিজুয়েলার দুই হাজার ২শ’ কিলোমিটারেরও বেশি অভিন্ন সীমান্ত রয়েছে। 
ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকেই দেশ দুটির সাথে কারাকাসের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। কিন্তু ২০১৮ সালে মাদুরোর পুনর্নিবাচনকে কেন্দ্র করে সম্পর্কের উত্তেজনা তীব্র রূপ নেয়। 
ওই সময় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat