ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-২২
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আজ সংস্কৃতি প্রতিমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব ডাঃ মীর আনোয়ার হোসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীরের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। 
হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারগুলোর অক্সিজেন শেষ হলে রিফিলের প্রয়োজনীয় ব্যবস্থাও প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে করে দিবেন বলে জানিয়েছেন। 
উল্লেখ্য, এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সম্মানীভাতা প্রদানের জন্য মাসিক ৪ লক্ষ টাকা হারে বিশেষ অনুদানের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। যার প্রথম কিস্তির চেক গত ১৯ জুলাই হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর এ বিশেষ সহায়তা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat