ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-১৯
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মানবিক সহায়তা হিসেবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ তিনি ভাষানটেক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 
এ সময় মেয়র ৫০০ কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে লবন বিতরণ করেন।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে তিনি এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।
ডিএনসিসি মেয়র বর্তমান পরিস্থিতিতে সামর্থ্যবান সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা আক্তার শিলা এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat