ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০২
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ৪ জুন ‘উরি’র পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। অভিনেত্রী ছবি পোস্ট করার পরই তার বিয়ের কথা অনুরাগীরা জানতে পারেন। বিয়ের এক মাসের মধ্যেই ইয়ামির বিরুদ্ধে উঠলো অর্থ আত্মসাতের অভিযোগ। এজন্য শুক্রবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে ইয়ামি গৌতমের কাছে সমন পাঠানো হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ইয়ামির ব্যাংক অ্যাকাউন্টের উপর ইডির নজর ছিলো। একটি মামলার সূত্র ধরেই ইয়ামির বেনিয়মের হদিশ পান ইডির কর্মকর্তারা। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের ভিত্তিতে তাকে সমন পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রীর একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রা সংক্রান্ত এই আইন লঙ্ঘন করা হয়েছে। তার জেরেই ইয়ামিকে ডেকে পাঠানো হয়েছে। ইডির মুম্বাই ইউনিটে গিয়ে অভিনেত্রীকে দেখা করতে হবে।
আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat