ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০১
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের  লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকারিভাবে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। 
তিনি আজ এক বিবৃতিতে আরো বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। 
তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতেন।  তিনি ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat