ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০১
  • ২৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার উপজেলা সদরে আজ ৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ-সার তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ।
প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুকূলে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন। এসময় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান, সরকার এ প্রথম আমন ধান আবাদে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার দিচ্ছে। এতে করে আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া জেলার ৭ উপজেলার মোট ৬ হাজার কৃষক এ প্রণোদনা পাচ্ছে। করোনা মহামারীর জন্য আজকের অনুষ্ঠান সীমিত পরিসরে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat