ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৮
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  ‘মুজিব শতবর্ষ  ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে যাত্রা শুর করলো এনআরবিসি ব্যাংকের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্লানেট’। 
অর্থনীতি, ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও শিল্প-সাহিত্য বিষয়ক এই ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। 
সোমবার অনলাইন প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকবৃন্দ,ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আউলিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী সংখ্যায় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, আর্থিক খাতের নীতি-নির্ধারক, উদ্যোক্তা, সাংবাদিক ও ব্যাংকাররা লিখেছেন। এখন থেকে প্রতি প্রান্তিকে ম্যাগাজিনটি প্রকাশিত হবে। 
এনআরবিসি ব্যাংকের কমিউনিকেশন বিভাগের এই প্রকাশনা ছাপা সংস্করণের পাশাপাশি ব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। 
ব্যাংকের পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ গ্রাহক, অর্থনীতিবিদ, সাংবাদিক ও অন্যান্য স্টেকহোল্ডারদের বিভিন্ন ধরনের লেখনীতে সাজানো হবে ম্যাগাজিনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat