ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৪
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় আসামিদের মৃত্যুদন্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আপিল শুনানির জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন সমন্বয়ে গঠিত একটি ভার্চুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়ে আজ শুনানি মুলতবি আদেশ দেন।
২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বর্বরোচিত ও নৃশংস বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহত হন অন্তত ১০ জন। আহত হন আরও অনেকে।
লোমহর্ষক ওই হামলার ঘটনায় রমনা থানায় দুইটি হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়।
বিচার শেষে দুই মামলার মধ্যে হত্যা মামলার রায় হয় ২০১৪ সালের ২৩ জুন। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদন্ড ও ছয় জনকে যাবজ্জীবন দন্ডাদেশ দেন আদালত।
এখন বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আনা আপিল ও মৃত্যুদন্ড অনুমোদন হাইকোর্টে নিস্পত্তি অপেক্ষায় রয়েছে। আজ মামলাটি শুনানির জন্য কার্য তালিকার এক নম্বর ক্রমিকে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat