ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৬-১৬
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলংকাকে ঋণ প্রদানের বিষয়ে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিদেশীদের ঋণ দিয়ে বাড়তি আয় হলে সেটা ভাল, মন্দ কিছু নয়।
তিনি বলেন,‘আমি সংসদেও বলেছি এখন আমরা ঋণ নিচ্ছি, বেশি দিন বাকি নেই যে আমরা ঋণ দেবো। ঋণ দিয়ে আমরা যদি লাভবান হই, যদি বাড়তি কিছু পাই, তাহলে মন্দ হয় না। বাড়তি আয়ের আশায় প্রতিবেশি বা অন্য কোনো দেশকে ঋণ দিচ্ছি।’
বুধবার অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকশেষে সাংবাদিকদের প্রশ্ন্রে উত্তেরে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যত দূর জানি, রিজার্ভ থেকে বিদেশীদের ঋণ এখনও দেয়া হয়নি। সেটা নিয়ে আলোচনা হচ্ছে।’ যখন শ্রীলংকাকে ঋণ দেয়া হবে, তখন দেশবাসী সবাই জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
বিদেশে টাকা পাচার বন্ধের বিষয়ে মুস্তফা কামাল বলেন, বিদেশে টাকা পাচার বন্ধে একাধিক নতুন আইন আসছে। তবে তার আগে আমাদের জানতে হবে, কেন টাকা পাচার হচ্ছে। জানতে হবে, এটা কারা করছে। আমরা ডিজিটাল পদ্ধতিতে এটা রোধ করার ব্যবস্থা করব এবং টাকা পাচারের সব সুযোগ বন্ধ করব।
টাকা কেন পাচার হয়, এ বিষয়ে তিনি বলেন, দু’টি কারণে টাকা পাচার হয়ে যেতে পারে। একটি কারণ হতে পারে যে দেশে বিনিয়োগের সুব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমরা দেশে বিনিয়োগের ব্যবস্থা করব। তারা যদি দেশেই লাভবান হতে পারে, তাহলে টাকা পাচার নিশ্চয় কমবে। দ্বিতীয় কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, আরেকটি কারণ হতে পারে যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যই হলো টাকা পাচার করা। তাদেরও আমরা ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাকিং করে সিস্টেমের মধ্যে নিয়ে আসব, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। আমরা দেখেছি কীভাবে টাকা পাচার হয়। যারা টাকা পাচার করছেন, তাদের বিরুদ্ধে মামলা আছে। অনেকে জেলে আছে। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat