ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৯ ও নারী ১১ জন।
গতকালের চেয়ে আজ ৮ জন কম মারা গেছেন। গতকাল ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছে ১২ হাজার ৮৬৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ। গত ৩০ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ জন এবং ষাটোর্ধ ২২ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে, খুলনা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুরে ১ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৫ হাজার ৬১৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৭৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৭৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৪ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬০ লাখ ৬৭ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪৪ লাখ ২৫ হাজার ৮২৮টি হয়েছে সরকারি এবং ১৬ লাখ ৪১ হাজার ২১৪টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৮৯৭ জন। গতকালে চেয়ে আজ ২১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৬৪ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ বেশি সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৬৬৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৫২৯ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ১৩৭টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪২৮টি ও বেসরকারি ৮২টিসহ ৫১০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ১৬৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৬১৩ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৫৬টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat