ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৬-০২
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনা সংক্রমণ রোধে লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
চতুর্থবারের মতো দেয়া লকডাউনের মেয়াদ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হতে যাওয়ার প্রেক্ষিতে বুধবার এক ঘোষণায় এ কথা বলা হয়।
ভিক্টোরিয়া অঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বলেছেন, আমাদেরকে এই লকডাউন অব্যাহত রাখতে হবে, না হয় লোকজন মারা যাবে। কারন আমরা খুব বেশি সংক্রামক ধরনের ভাইরাস মোকাবেলা করছি।
ভারত থেকে অষ্ট্রেলিয়া আসা সংক্রমিত এক যাত্রীর মাধ্যমে নতুন করে করোনা ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ওই ব্যক্তির সংম্পর্শে আসা লোকজনকে শনাক্ত করা হয়েছে। মেলবোর্নে করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৩৫০ জনে দাঁড়িয়েছে।
এদিকে অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। কেবলমাত্র নিউজিল্যান্ডের সঙ্গে সীমান্ত খোলা আছে।
অষ্ট্রেলিয়ার আড়াইকোটি জনসংখ্যার মধ্যে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ হাজার লোক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat