ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৫৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর সদর উপজেলায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১। আজ স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী কামারেরচর ইউনিয়ন ২-০ গোলে চরমোচারিয়া ইউনিয়ন দলকে পরাজিত করে শুভসূচনা করেছে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতর জটলায় বল পেয়ে কামারেরচরের পক্ষে মিডফিল্ডার রিপন মিয়া এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে লেফট উইংগার রহমত আলী পেনাল্টিতে দলের পক্ষে গোল করেন।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম খেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদর উপজেলার টুর্নামেন্ট সমন্বয়কারি যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান ও হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। দিনের দ্বিতীয় খেলায় বাজিতখিলা ইউপি দল মাঠে না আসায় চরশেরপুর ইউপি দলকে ২-০ গোলে ওয়াকওভার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সদর উপজেলার ১৪ ইউনিয়নের দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। করোনা সংক্রমণের কারণে দর্শক বিহীন মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat