ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৫-২৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে ২৪ ঘন্টায় করোনায় ২ লাখ ৪০ হাজার ৮৪২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন। দেশটির পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।
ভারতে নতুন করে মারা গেছে ৩ হাজার ৭৪১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ২৬৬ জনে।
এখানে বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৮ লাখ ৫ হাজার ৩৯৯ জন। গত কয়েকদিন ধরেই করোনায় চিকিৎসাধীন লোকের সংখ্যা কমে আসছে । এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ৪৬৭ জন।
ভারতে মধ্য এপ্রিল থেকে করোনার নতুন ধরনের কারনে সংক্রমণ তীব্র রূপ নিতে শুরু করে। এই সংক্রমণ ঠেকাতে অধিকাংশ রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি শুরু করে। এছাড়া আংশিক কিংবা পূর্ণ লকডাউন জারি করে।
ভারতে দেশজুড়ে ১৬ জানুয়ারি টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। জনগণকে এ পর্যন্ত ১৯ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৮৪ ডোজ টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat