ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাজা উপত্যকায় রোববার ইসরাইলি বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। সেখানে ভয়াবহ সংঘর্ষের প্রায় এক সপ্তাহের মধ্যে এটি এক দিনে সবচেয়ে বেশি নিহতের ঘটনা।
এদিকে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী বিপদাশঙ্কা সত্ত্বেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনা ব্যর্থ হয়েছে। খবর এএফপি’র।
এএফপি’র সাংবাদিকরা জানান, ইসরাইলি বিমানবাহিনী রোববার থেকে সোমবার পর্যন্ত ফিলিস্তিনি ভূখন্ডে অব্যাহত হামলা চালায়। এ সময় তাদেরকে ফিলিস্তিন ভূখন্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালাতে দেখা যায়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, সোমবার প্রথম প্রহরে তারা গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘একেবারে আতঙ্কজনক’ এ সহিংসতা দ্রুত নিরসনের আহ্বান জানিয়েছেন এবং তিনি ‘অনিয়ন্ত্রিত নিরাপত্তা ও মানবিক সংকটের’ সংতর্কবাণী উচ্চারণ করেছেন।
নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সংঘাত নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করা যায়নি। ইসরাইলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কারণে এ আলোচনায় বসার ক্ষেত্রেও বিলম্ব হয়।
উভয় কর্তৃপক্ষ জানায়, সেখানে ছড়িয়ে পড়া বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে সোমবার থেকে গাজায় ১৯৭ জন এবং ইসরাইলে ১০ জন নিহত হয়েছে।
ইসরাইল জানায়, রোববার সকাল পর্যন্ত তারা তাদের বিমান হামলা অব্যাহত রেখেছে। তারা বিগত ২৪ ঘণ্টায় ফিলিস্তিন ভ’খন্ডের উপকূল অঞ্চলের ৯০ টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
এর ফলে গাজায় নিহতের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat