ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৫-০৯
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার পীরগঞ্জে আজ মধ্যদিয়ে দেশবরেণ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এম এ ওয়াজেদ ফাউন্ডেশন শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, জিয়ারত, স্মৃতিচারণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং ইফতার বিতরণসহ দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
রোববার সকালে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়। জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মহাজোট নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন লালদীঘির ফতেহপুরে জয়সদনে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষে- রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ্, রংপুর জেলা পুলিশের পক্ষে সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুজ্জামান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকাল ৩ টায় আইসিটি বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে গোপিনাথপুর মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসভা, দোয়া এবং ইফতার বিতরণ করা হয়।আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এ ভার্চুয়াল আলোচনাসভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সানোয়ার হোসেন এবং রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান অংশগ্রহন করেন।
এ সময় মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ভাতিজা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল, টুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওই মাদ্্রাসার মোহতামিম হাফেজ রফিকুল ইসলাম।
এদিকে, রোববার বাদ আসর মরহুম বিজ্ঞাণীর গ্রামের বাড়ী লালদীঘির ফতেহপুরে উপজেলা আওয়ামী লীগ ও এম এ ওয়াজেদ ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞানীর ভাতিজা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুলের সভাপতিত্বে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। পরে, বিশেষ মোনাজাতের পর উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat