ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৫-০৩
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনা টিকা বাংলাদেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘চীন আমাদের বলেছে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আনার ব্যবস্থা করছে, হয়তো ১০ তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে।’
সরকার চীন থেকে যে ভ্যাকসিন কিনতে চায় সেগুলো আসতে আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীন তাতে সম্মত হলে আলোচনা শুরু হবে। রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাচ্ছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি।
ভারতীয় সীমান্ত বন্ধ রাখা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্তগুলো বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেয়া হবে, জরিমানা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat