ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৪-০৪
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 কানাডায় কোভিড -১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে বর্তমানে তৃতীয় দফার সংক্রমণ চলছে। এর ফলে কয়েকটি প্রদেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হয়েছে।
শনিবার সন্ধ্যায় ব্রিটিশ কলম্বিয়ায় নতুন করে দুই হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশটির সম্প্রচার কেন্দ্রগুলোর খবরে বলা হয়েছে, শুরু থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত মারা গেছে ২৩ হাজারেরও বেশি লোক।
এদিকে দেশটির জনবহুল দুটি রাজ্য অন্তারিও ও কুইবেকে ইস্টার উইকেন্ডে জনস্বাস্থ্য বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।
কানাডায় গত বছরের ডিসেম্বরে টিকা দেয়ার কাজ শুরু হয়। কিন্তু ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার টিকা সরবরাহ কাজে বিলম্ব ঘটে।
এছাড়া দেশটি নিরাপত্তার স্বার্থে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা দেয়ার ক্ষেত্রে বয়স সীমাবদ্ধ করে দিয়েছে।
এ পর্যন্ত দেশটির ১৪.৬ শতাংশ লোক অন্তত প্রথম ডোজ টিকা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat