ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৪-০৩
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে আজ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫৮ জন মারা গেছেন এবং ৫ হাজার ৬৮৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরো ৫ হাজার ৬৮৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৮ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে দেশে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষার ২৩ দশমিক ১৫ শতাংশের দেহে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারীতে আক্রান্তের সংখ্যা ছিল ২ দশমিক ৩০ শতাংশ।
একই সময়ে আরো ২ হাজার ৩৬৪ ব্যক্তি সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ী ফেরায় সুস্থ্য হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ২২৭ টি ল্যাবরোটরিতে মোট ২৪ হাজার ৫৪৮ টি নমুনা পরীক্ষা করা হয়।
দেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে, আক্রান্তদের মধ্যে ৮৭ দশমিক ২৩ শতাংশ রোগী সুস্থ্য হয়েছেন এবং ১ দশমিক ৪৬ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat