ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-২৮
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর গলাচিপায় গাছের সাথে মটোরসাইকেলের ধাক্কা লেগে সাইমুন (২২) ও রায়হান (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসাদুল (১৭) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইমুন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে ও রায়হান একই এলাকার নকু সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা, গতকাল রাতে চালক সাইমুন রায়হান ও আসাদুলকে নিয়ে বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় নাসকতা বাজার এলাকায় পৌছলে মটোরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয় তাদের তিনজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষনা করে। আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করা হয়।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat