ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২১-০৩-২৬
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে সরে না আসলে উত্তর কোরিয়াকে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই দফায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশটিকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত বুধবার জাপান সাগরে ২টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর আগে ইয়েলো সাগরে ২টি নন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। পরীক্ষামূলকভাবে ক্রুজ মিসাইল নিক্ষেপ নিষিদ্ধ নয়, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হুমকি বলে বিবেচনা করার আন্তর্জাতিক নীতি আছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জো বাইডেন। জবাবে তিনি উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বলেন, দেশটি যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তৃতি ঘটাতে চায় তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সে জবাব সবাই দেখতে পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat