ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-২৫
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস মোড়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার মো. জাফর আলমের ছেলে মো. সরওয়ার কামাল (২২) ও মৃত গুরা মিয়ার মেয়ে রশিদা বেগম (৫৯)। তবে এ সময় দৌড়ে পালিয়ে যান আরও এক নারী মাদককারবারী রোজিনা বেগম (৩৮)।
বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, তাদের কাছে তথ্য ছিল সিনেমা প্যালেস মোড়ে অবস্থান করছে কয়েকজন মাদক কারবারি। সেই তথ্যর ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযানে যায়। কিন্তু পুলিশ দেখেই পালানোর চেষ্টা করে মাদক পাচারকারীরা। ধাওয়া দিয়ে দুই পাচারকারীকে ধরে ফেলে পুলিশ। জেরার মুখে মাদক পাচারের কথা স্বীকার করে নেয় তারা। পরে পলাতক রোজিনা বেগমসহ তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
তিনি বলেন, পলাতক আসামি রোজিনা বেগম মূলত সীমান্তবর্তী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গাঁজা সরবরাহ করছিলেন। পরস্পর যোগসাজেশে এ তিন আসামি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যগুলো নিজেদের কাছে রেখেছিল। তাদের কাছে থাকা তিনটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat