ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-১৯
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় ১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ হুরমত স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১৯ মার্চ শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণ সঙ্গীতের আয়োজন করা হয়।
আজ সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী।
অপরদিকে আজ দুপুরে গাজীপুর প্রেসক্লাবে অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এছাড়া আজ বিকেলে জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে চান্দনা হাই স্কুল মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটির মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল বারী।
১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের ঘটনার স্মরণে সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত ‘অনুপ্রেরণা ১৯’ ভাষ্কর্যে শহীদদের স্মরণে গাজীপুরের জেলা প্রশাসন ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat