ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৩-১৭
  • ৮০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ কতটা সাংঘাতিক তা এখনো আন্দাজের বাইরে। এবার করোনা পজেটিভ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এই খবর তিনি নিজেই জানিয়েছেন।
গত বছর লকডাউনের আগে সপরিবার স্বামী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কর্মস্থল সিঙ্গাপুর যান ঋতুপর্ণা। এরপর লকডাউন শুরু হলে তিনি আটকা পড়েন সেখানে। কয়েক মাস আগেই কলকাতায় এসে কাজে ফেরেন। ফিরেই ‘সল্ট’ ছবির শুটিংয়ে অংশ নেন। এরপর গত মাসে রঞ্জন ঘোষের নতুন ছবি ‘মহিষাসুর মর্দিনী’তে কাজ শুরু করেন। এই ছবির শুটিং করে তিনি ৭ মার্চ ফিরে যান সিঙ্গাপুরে। সেখানে ফিরে গিয়ে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি। এর মধ্যে জানতে পারেন তিনি কোভিড ১৯ পজিটিভ।
ইনস্টাগ্রামে ঋতুপর্ণা সেনগুপ্ত করোনা আক্রান্তের খবর জানিয়ে লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। তবে চিন্তার কিছুই নেই। আমি একদম ঠিক আছি। শরীরে তেমন কোনও কষ্ট নেই। আমার মধ্যে কোন সিমটম নেই। আমি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছি। ডাক্তারের পরামর্শে রয়েছি। এখন আমি সিঙ্গাপুরে আছি। এখানেই কোয়ারেন্টাইনে আছি। আমি সবাইকে অনুরোধ করব আমার শরীর নিয়ে চিন্তা করবেন না। আমি এবং আমার পরিবার সুরক্ষিত আছি। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সব সময় পাশে আছেন।’
১৯৮৯ সাল থেকে বাংলা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত ঋতুপর্ণা অভিনয় করেছেন একাধিক বাংলাদেশি ও হিন্দি চলচ্চিত্রেও। তার অভিনীত প্রথম বাংলাদেশি ছবি স্বামী কেন আসামি (১৯৯৭)। বাণিজ্যিক ও শৈল্পিক ধারার সিনেমাতে তার সুদক্ষ অভিনয় তাকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালিখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা।
কলকাতা বাংলা ছবির অভিনয়শিল্পীর মধ্যে এর আগে সোহম, সুদীপ্তা চক্রবর্তী, রাজ চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়ের মতো তারকারা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat