ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ ফলোআপ ক্লিনিক চালু ও চিকিৎসা শিক্ষা,সেবা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ৮১তম সিন্ডিকেট সভার সভাপতিত্বকালে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কনক কান্তি বড়–য়া।
তিনি আরো বলেন,করোনাভাইরাসের মহামারির কারণে সফল মোকাবিলা, অর্থনীতির পুনরুজ্জীন ও জীবনমান সচল রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ এর করা সূচকে ‘কোভিড-১৯ সহনশীল র‌্যাংঙ্কিং’ এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং সারাবিশ্বে ২০তম অবস্থান অর্জন করেছে।
এসময় সিন্ডিকেট সদস্যদের পক্ষ থেকে করোনা ভাইরাসজনিত প্যানডেমিকের সফল মোকাবিলা ও উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হতে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য,সভায় সংসদ সদস্য ডা. মো: রুস্তম আলী ফরাজী,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদার, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমপ্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat