ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০২-২১
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন, এ সময়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন।এদের মধ্যে মৃত্যুবরণকারীদের মধ্যে সবাই পুরুষ। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫ জনের মৃত্যু হয়েছে । এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৩৪৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৩ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ২২ জনের নমুুনা পরীক্ষায় ৩৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ১৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮১ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩০ লাখ ৫২ হাজার ৯৪৬টি হয়েছে সরকারি ল্যাবে এবং ৮ লাখ ৯৪ হাজার ৭২৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। গতকালের চেয়ে আজ ৫১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪২৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৪৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৪০ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৩ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২১২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ২২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ১৯০টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৬টি ও বেসরকারি ৬৮টিসহ ২১৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ১৪৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৮৮৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat