ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের সঙ্গে আফগানিস্তানের বৃহত্তম বানিজ্য বন্দর ইসলাম কালায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১০০ তেল ও গ্যাস ট্যাংকার ধ্বংস হয়েছে। কর্মকর্তারা রবিবার এ কথা জানান।
আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় হেরাত নগরী থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে ইসলাম কালা বন্দরে শনিবার বিকালে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান শুরু হয়েছে।
হেরাত প্রদেশ গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “আমাদের জানানো হয়েছিল ১০০ অথবা ২০০ ট্যাংকার ধ্বংস হয়েছে, তবে এই সংখ্যা আরো বেশী হতে পারে।”
তিনি বলেন, এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে অনেক উচ্চতায় আগুনের শিখা এবং আকাশে কালো ধোঁয়ার কুন্ডলী দেখা যায়।
অর্থ মন্ত্রনালয় জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগে প্রথমে একটি ট্যাংকারে আগুনের সুত্রপাত হয়। এতে জ্বালানি, ট্যাংকার এবং শুল্ক অবকাঠামোসহ “ বিপুল আর্থিক ক্ষতি ” হয়েছে।
মন্ত্রনালয় জানায়, ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কাবুল থেকে একটি তদন্তদল পাঠানো হয়েছে।
হেরাত চেম্বার অব কমার্সের প্রধান ইউনুস কাজী জাদা শনিবার প্রাথমিক হিসাবে বলেছেন, এতে “লাখ লাখ ডলারের ক্ষতি” হয়েছে।
হেরাত প্রদেশের বিশাল এলাকা রবিবার বিদ্যুৎবিহীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat