ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম বারের মত পুরুষ ও মহিলা বিভাগে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভারতের ঋষভ পন্থ ও দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল। তারা দু’জনেই জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বলেন আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সব ফর্মেটের ক্রিকেটে পারফর্মেন্স বিবেচনায় প্রথমবারের মত এই খেতাব প্রদানের উদ্যোগ নিয়েছে বিশ^ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২১ সালের জানুয়ারির জন্য মাস সেরা নির্বাচিত হন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে অসাধারণ পারফর্মেন্সের পুরস্কার হিসেবে তিনি এ পুরস্কার পান।
অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে ৯৭ ও ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে ভুমিকা রেখেছেন ঋষভ।
এদিকে গত মাসে মাসে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচে অসাধারণ পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবে আইসিসি মাস সেরা মহিলা ক্রিকেটারের খেতাব জয় করেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট এবং টি-২০ সিরিজে ৫ উইকেট দখল করে দলীয় জয়ে ভুমিকা রেখেছেন ইসমাইল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat