ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে দেশে গৃহহীন রাখবেন না। জমিসহ নতুন বাড়ি হস্তান্তর প্রকল্পের ধারাবাহিকতায় দিনাজপুর সদর উপজেলায় আজ আশ্রহীনদের বাড়ি হস্তান্তর করা হলো। পর্যায়ক্রমে সকল গৃহহীনদের সরকার জমিসহ বাড়ি প্রদান করবে।
আজ দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের “বড়ইল জয় বাংলা পল্লী” ২নং সুন্দরবন ইউনিয়নের “বেলবাড়ী জয় বাংলা পল্লী ও কালিকাপুর জয়বাংলা পল্লী” ও ৩নং সুন্দরবন ইউনিয়নের “গুদিপাড়া জয় বাংলা পল্লী” পরিদর্শনকালে হুইপ ইকবালুর রহিম তার বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীনদের মাঝে যে বাড়ি দেয়া হয়েছে তা বিশ্বের আর কোন দেশে হয়নি। বিশ্বের ইতিহাসে এটি একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আর পিছনে তাকাতে হয়নি বাংলাদেশকে। যতই দিন যাচ্ছে ততই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষদের বাড়ি তৈরী করে মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। শেখ হাসিনা দেশের কোন গৃহহীন ও ভুমিহীন মানুষকে গৃহহীন রাখবেন না। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে নতুন বাড়ি নির্মাণ করে দেয়া হবে। তিনি বলেন, এ দেশের মানুষের কল্যাণের জন্যই বার-বার জনগণ শেখ হাসিনাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এ দেশের কোন মানুষ অসহায় থাকবে না। দরিদ্র থাকবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এ দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগফুরুল হাসান আব্বাসী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat