ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০২-০৪
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার সামরিক বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে বুধবার ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।
সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা আরো জানিয়েছে, ইসরাইল বিতর্কিত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রাণহানি না হলেও অন্যান্য ক্ষতি হয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের চালানো এ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরাইল দক্ষিণাঞ্চলীয় কোনিয়েত্রা প্রদেশে সরকারি বাহিনী লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এখানে ইরানপন্থী মিলিশিয়াদেরও উপস্থিতি ছিল।
ইসরাইল নিয়মিতই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে এসব হামলা চালালেও তারা খুব কমই এসব অভিযানের কথা স্বীকার করে।
অবজারভেটরি আরো বলছে, ইসরাইল গত ১৩ জানুয়ারি সিরিয়ায় ভয়াবহ হামলা চালায়। এ হামলায় সরকারি ও মিত্র যোদ্ধাদের ৫৭ জন নিহত হয়।
সিরিয়ায় ইসরাইলের হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat