ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৬১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের কারণে পিছিয়ে গেলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ১০ জুন অনুষ্ঠিত হবার কথা ছিলো প্রথমবারের মত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। কিন্তু আট দিন পিছিয়ে সেটি ১৮ জুন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মত শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে পয়েন্ট টেবিলে জয়ের শতকরা হারে এগিয়ে থাকা সেরা দু’দল ফাইনাল খেলবে। ১৮ থেকে ২২ জুন ফাইনালের তারিখ নির্ধারন হয়েছে। ২৩ জুন রিজার্ভ-ডে রাখা হয়েছে।
আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল পেছানো হলো। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নয়। একটি সূত্র বলছে, ১০ জুন আইপিএলের ফাইনাল আয়োজনের পরিকল্পনা বিসিসিআইর।
করোনার কারনে অনেকগুলো সিরিজ ভেস্তে যাওয়ায়, পয়েন্টের পরিবর্তে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ৭১ দশমিক ৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের পয়েন্ট ৪৩০। দ্বিতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের জয়ের শতকরা হার ৭০ শতাংশ ও পয়েন্ট ৪২০। অস্ট্রেলিয়ার ৬৯ দশমিক ২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮ দশমিক ৭ শতাংশ। অসিদের পয়েন্ট ৩৩২ ও ইংলিশদের ৪১২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat