ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হোয়াইট হাউসে এখন ঘোরাফেরা করছে জো বাইডেনের কুকুর চ্যাম্প ও মেজর। এই কুকুর এনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের পোষ্য রাখার ভেঙে ফেলা ঐতিহ্য ফিরিয়ে আনা হলো।
ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা বোরবার টুইট করা কয়েকটি ছবিতে পোষা প্রাণী দু’টিকে হোয়াইট হাউসে হেলেদুলে চলতে দেখা যায়। সোমবার সিএনএনকে দেয়া এক বিবৃতিতে লা রোসা জানান, “চ্যাম্প ফায়ারপ্লেসের পাশে তার নতুন বিছানা উপভোগ করছে, আর সাউথ লনে দৌড়াদৌড়ি করতেই বেশি পছন্দ করছে মেজর।” খবর এএফপি’র।
অন্যান্য ভূতপূর্বদের মধ্যে পোষ্য রাখার অনুসরণে বারাক ওবামার কুকুর ‘বো’ ছিল একটি পর্তূগিজ ওয়াটার ডগ, জর্জ বুশের ‘বার্নি’ ছিল স্কটিশ টেরিয়ার। প্রেসিডেন্ট জো বাইডেনের দু’টি কুকুরই ‘জার্মান শেফার্ড’ গোত্রীয়।
ব্যতিক্রমী ট্রাম্প ছিলেন অনেকটাই জীবাণুর সংস্পর্শে আসার ব্যাপরে উদ্বিগ্ন। এ ধরণের অনেক প্রেসিডেন্ট ট্রাডিশনই বজায় রাখেননি ট্রাম্প। তাঁর হোয়াইট হাউসে কখনোই তিনি কোনো পোষা প্রাণী রাখেননি। বাইডেন প্রচারণার এক ভিডিও বিজ্ঞাপন নিয়ে ট্রাম্পকে তীর্যক মন্তব্য ছুঁড়তে শোনা গেছে যে, “হোয়াইট হাউসের লনে কুকুরের হাঁটাচলা আমি দেখব কীভাবে?”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat