ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন গ্রহণকারী সবাইকেই সরকার টেলি মেডিসিন সেবা দিবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
তিনি বলেন, ‘অ্যাস্ট্রেজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিন যারা গ্রহণ করেছে তাদের শারীরিকভাবে বড় কোন সমস্যা এখনো দেখা দেয়নি। তবে ভ্যাকসিন পরবর্তী কারো শরীরে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তার তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেবার জন্য ভ্যাকসিন গ্রহণকারী সবাইকেই টেলি মেডিসিন সেবা দিবে সরকার।’
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আজ বুধবার সকালে তেজগাঁওস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের স্বাস্থ্য বিটের সংবাদ কর্মীদের সাথে ভ্যাকসিন সংক্রান্ত একটি সভায় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজের সভাপতিত্বে সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজ বলেন, ভ্যাকসিন দেশে এলে সেটিকে যথাযথ নিরাপত্তার মাধ্যমে বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে এবং এই ভ্যাকসিন প্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় সে ব্যাপারে সরকার কঠোর নজরদারির ব্যবস্থা রাখবে।
ভ্যাকসিন দেশে আসার পর কিভাবে মানুষকে দেয়া হবে এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, ভ্যাকসিন দেশে আসার পর প্রথমে সেগুলি ঢাকার ৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল-কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীদের প্রায় ৫০০ থেকে ৬০০ জনকে দেয়া হবে। এরপর ৭ দিন সেগুলি পর্যবেক্ষণ করা হবে। ৭ দিন পর্যবেক্ষণ শেষে ভ্যাকসিন দেশের মানুষের জন্য প্রয়োগের কাজ শুরু করা হবে।
দেশে কোন নকল ভ্যাকসিন প্রয়োগের সুযোগ আছে কি-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তরের কঠোর নিয়েমের মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠান ছাড়া এই ভ্যাকসিন প্রয়োগের কোন সুযোগ নেই। এর জন্য সরকার ‘সুরক্ষা অ্যাপ’ নামে একটি মাত্র সরকারি অ্যাপ থেকেই ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধনের সুযোগ দিয়েছে। এর ফলে নকল ভ্যাকসিন প্রয়োগের আর কোন সুযোগ নেই।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কোভিড চলাকালিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেভাবে স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হয়েছে একইভাবে কোভিড ভ্যাকসিন প্রদানের সকল তথ্য মানুষের কাছে দ্রুততার সাথে পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ভ্যাকসিন বুলেটিন প্রচারের উদ্যোগ নেয়া হচ্ছে।’
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ ভ্যাকসিন সংক্রান্ত ‘সুরক্ষা অ্যাপ’ এর খুটিনাটি বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat