ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০১-০৬
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুদকের মামলায় জামিন পাননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ। আদালত আগামী ১০ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশের আইনজীবী জামিন আবেদন করেন। এছাড়া দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া যায়নি।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের তদন্ত প্রতিবেদন না আসায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। তবে আসামি পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়। নিয়ম অনুযায়ী আসামির জামিন আবেদন করা হলে তাকে আদালতে হাজির থাকতে হয়। যেহেতু আদালতে আসামি হাজির ছিলেন না তাই আদালত আগামী ১০ জানুয়ারি রোববার জামিন শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।
তিনি আরও বলেন, মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই মামলার প্রতিবেদন দাখিলের জন্য সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যা সময়সাপেক্ষ। তাই দুদকের তদন্দ প্রতিবেদন জমা দিতে সময় লাগছে।
প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী বলেন, জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। যেহেতু তিনি আদালতে উপস্থিত ছিলেন না তাই আদালত রোববার জামিনের শুনানির নতুন দিন ধার্য্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat