ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-০৩
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে তৃতীয় ধাপে পৌর নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।
আজ রোববার সকালে রিটানিং অফিসার ও জেলা নির্বাচন আফিসার ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটানিং অফিসার ও জেলা নির্বাচন আফিসার বলেন, ‘গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একমাত্র প্রার্থী হিসাবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল। কিন্তু আর কোন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হলেন।’
তিনি আরো জানান, এবারের নির্বাচনে টুঙ্গিপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদটি বাদে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat