ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন পর্ব শুরু হবার আগে আজ বাংলাদেশ নারী দলের করোনা পরীক্ষা করা হয়েছে।
করোনা পরীক্ষার জন্য খেলোয়াড়-কোচ-অফিসিয়ালসহ মোট ৪২ জনের নমুনা নেয়া হয়েছে- জানিয়েছেন চিকি’সক দেবাশিষ চৌধুরি।
পরীক্ষায় যাদের করোনা রিপোর্ট নেগেটিভ হবে, শুধুমাত্র তারাই অনুশীলনে যোগ দিতে পারবেন।
দেবাশিষ আজ বাসসকে বলেন, ‘অনুশীলনে যোগ দেয়ার আগে, খেলোয়াড়-কর্মকর্তা-কোচ-ড্রাইভার-টিম বয়-অন্যান্য স্টোকহোল্ডারসহ মোট ৪২ জন তাদের করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যাদের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হবে, তারা অনুশীলন সেশনের জন্য সিলেট ভ্রমণ করবে। অনুশীলনের মাঝে আমরা আরও একটি করোনা পরীক্ষা করবো।’
আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত নারীদের অনুশীলন সেশন চলবে। আগামী ২৫ জানুয়ারি আবারো খেলোয়াড়-অন্যান্য স্টোকহোল্ডারদের আবারো করোনা পরীক্ষা করা হবে।
২৯ সদস্যের এই স্কোয়াডটি মাসব্যাপী ক্যাম্পে ফিটনেস এবং স্কিলের প্রশিক্ষণ নিবে এবং পাঁচটি সীমিত ওভার অনুশীলন ম্যাচও খেলবে তারা।
নারী দলের অনুশীলন পর্বটি দেখভাল করবেন বাংলাদেশ নারী দলের সহকারী প্রশিক্ষক ফয়সাল হোসেন ডিকেন্স।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন : সালমা খাতুন, নিগার সুলতানা, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়শা রহমান, ফারজানা হক, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহান মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মমতা হেনা হাসনাত, সুরায়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইশমা তানজিম, রুবায়া হায়দার ঝিলিক, আকা মল্লিক, ফারিহা ইসলাম তৃশনা, শানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat