ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। গাড়িটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ আফ্রিকান নাগরিক। বেসামরিক সুরক্ষা ইউনিট একথা জানায়। খবর এএফপি’র।
উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেয়া বার্তায় জানায়, দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে।
তারা আরো জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এতে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।
আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat