ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ভুক্ত ২৭টি দেশে রোববার থেকে করোনা ভাইরাসের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।এর আগে ২১ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়।
ইতোমধ্যে ইউরোপীয় দেশগুলোতে টিকা পৌঁছাতে শুরু করেছে। শনিবার ফ্রান্সে টিকার প্রথম ডোজ পৌঁছেছে। কিন্তু শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ব্রিটেনে করোনার যে নতুন ধরণ ছড়িয়েছে তা ফ্রান্সেও শনাক্ত হয়েছে।
এদিকে ইইউভুক্ত দেশগুলোতে টিকা দেয়ার কাজ শুরুর এ সময়ে ব্রিটেনে ছড়ানো নতুন করোনা ভাইরাসের কারণে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন জোরদার করা হয়েছে। ভাইরাসটিকে আরো সংক্রামক মনে করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকাতেও ভাইরাসের এ নতুন ধরণ শনাক্ত হয়েছে। তবে দেশটি ব্রিটেনের সঙ্গে দ্বিমত করে বলছে, এটি ইংল্যান্ডের দাবির মতো ভয়াবহ নয়।
ইংল্যান্ডে নতুন ধরণের ভাইরাস আতংকে লাখ লাখ লোক কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দেশটির ৪০ শতাংশেরও বেশি লোক কঠোর নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।
বিশে^র বিভিন্ন দেশে করোনার টিকা দেয়ার কাজ শুরু হওয়ার প্রেক্ষিতে বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে বলেছেন, এই মহামারি থেকে বেরিয়ে আসার একটা পথ করে দিচ্ছে টিকা। কিন্তু পুরো বিশ^কে টিকার আওতায় আনতে অনেক সময় লেগে যাবে।
এছাড়া পোপ বড়দিনের বার্তায় সকলকে টিকার আওতায় আনতে পারষ্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, করোনার ছোবলে বিশে^ এ পর্যন্ত ১৭ লাখেরও বেশি লোক মারা গেছে। আশা করা হচ্ছে ২০২১ সালে টিকা প্রয়োগের মাধ্যমে এ থেকে নিস্তার পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat